মরসুম শেষের আগেই লাল হলুদ-এ একাধিক ফুটবলারদের আগমন

করোনার মাঝেই চলছে দলের পুনর্গঠনের কাজ। নতুন একাধিক স্বদেশী খেলোয়াড়দের লাল-হলুদ দলে সামিল করার তোরজোড় চলছে পুরোদমে। করোনার মধ্যেই দল গঠনের ক্ষেত্রে কোনোরকম খামতি রাখতে চান না লাল-হলুদ কর্তারা। করোনা ভাইরাস মহামারীর জেরে এবছর নববর্ষে ময়দানে হয়নি বার পুজো। বারপুজো না হলেও পরের মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে সব দল। গত মরসুমে ক্লাবের শতবর্ষে উদযাপন হয়েছিল। কিন্তু গোটা মরসুম ধরে চলেছে সাদামাটা ফুটবল খেলা। তাই এবারে চমকের পালা।

এটিকে থেকে ইস্টবেঙ্গলের ফিরতে চলেছেন তারকা মিডফিল্ডার শেহনাজ সিং। তিনি গত আইএসএল-এ কলকাতা দলের হয়ে আটটা ম্যাচ খেলেছিলেন। এর আগে ২০১৫-১৬ মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন শেহনাজ। লাল-হলুদ কর্তাদের তালিকায় রয়েছেন গোকুলাম কেরালার মিডফিল্ডার মহম্মদ ইরশাদও। একাধিক পজিশনে খেলতে পারেন কেরালার ২৫ বছর বয়সী এই তরুণ। ডিফেন্সিভ মিডফিল্ডার এর পাশাপাশি রাইট ব্যাকেও খেলেন ইরশাদ। চলতি আই লিগে গোকুলাম কেরালার হয়ে প্রায় সব ম্যাচই খেলেছেন তিনি।

এছাড়াও এই দলে ইতিমধ্যেই সামিল হয়েছেন বলবন্ত, গুরতেজ, চুলোভা, নবীন গুরুঙ-এর মতো খেলোয়াড়রা। বলবন্ত এর আগে আইএসএলে পরপর দু’বছর এটিকের হয়ে খেলেছেন। এছাড়াও তার চার্চিল ব্রাদার্স, মুম্বাই সিটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। অপর দিকে গুড়তেজ সিং গত মরসুমে হায়দ্রাবাদ এফসির হয়ে ১৩টা ম্যাচ খেলেছিলেন। ৩০ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু এফসি, এফসি পুনে সিটির মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া মোহনবাগানের আইলিগ জয়ী দলের সদস্য চুলোভাকে দলে আনল ইস্টবেঙ্গল। গত মরশুমে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দেন মিজোরামের এই সাইড ব্যাক খেলোয়াড়।কিন্তু এবছর আবার দলে যোগ দিলেন তিনি।

স্বদেশী খেলোয়াড়দের দলে নেওয়া শেষ হলেই বিদেশি ফুটবলার নেওয়ার কাজ শুরু করতে চান ইস্টবেঙ্গল কর্তারা।কারণ সংক্রমন রোধে পরবর্তী সময়ে বিদেশিদের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও করতে পারে সরকার। তাই সব কিছু ভেবেই বিদেশি খেলোয়াড়দের থেকে স্বদেশী খেলোয়াড়দের নেওয়াটাই ভালো বলে মনে করছেন লাল-হলুদ কর্তারা।

RELATED Articles

Leave a Comment