ইনভেস্টরের সঙ্গে জট কেটে যাওয়ায় এফএসডিএলকে চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল

ইনভেস্টরের সঙ্গে হঠাৎ বিভেদের জেরে রিলায়েন্স ও এফএসডিএলের তরফ থেকে বার্তা দেওয়া হয় লাল-হলুদ শিবিরকে। মিটিংয়ে উঠে আসা ইনভেস্টর শ্রী সিমেন্টের ১৮টি প্রস্তাবের মধ্যে তিনটি প্রস্তাবে সায় দেননি অনেক সদস্য। এর ফলেই ঝামেলা শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে টার্মশিটে সই করার পরেও বোর্ড গঠনের সময় চুক্তিপত্র তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ে যায় শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব।

সমস্যায় যদি শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের আইএসএল খেলা আটকে যায়, তাহলে এফএসডিএলেরও সম্মানহানি হবে। তার ফলেই হাল ধরে এফএসডিএল। কয়েকদিন আগেই এফএসডিএল-কে প্রয়োজনীয় ১৫ কোটি টাকা দিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। ইনভেস্টরদের তরফ থেকে জানা গিয়েছে, আইনজীবীদের কিছু ব্যক্তিগত কারণে আইনি প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটছে।

তবে এরই মধ্যে যাবতীয় কাজকর্ম সেরে রাখছেন ইনভেস্টর ও ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের মধ্যে তৈরি হওয়া নতুন চুক্তিপত্রর খসড়া রাতেই ক্লাবের তরফে পাঠিয়ে দেওয়া হয় এফএসডিএলের কাছে। এফএসডিএল বুধবার সকালেই পাঠিয়ে দেয় শ্রী সিমেন্টের কাছে।

RELATED Articles

Leave a Comment