আইলিগ জয়ের আনন্দে এবার আরও বেশি আনন্দ পেতে চলেছে মোহনবাগান সমর্থকরা

আগামী ১৭ অক্টোবর বহু কাঙ্খিত আইলিগ ট্রফি নিয়ে উৎসব করতে পারবেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু তার সাথে এবার আরও বড় চমক পেতে চলেছেন সবুজ-মেরুণ শিবিরের ভক্তরা।

আইলিগ জয়ের তিন কান্ডারি জোসেবা বেইতিয়া, ফ্রান গোঞ্জালেজ এবং পাপা বাবাকর দিওয়ারাকে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে মোহনবাগান। এছাড়াও ভারতীয় ফুটবলারদের মধ্যে থাকবেন শুভ ঘোষ, কিয়ান নাসিরি, দেবজিত মজুমদার, ধনচন্দ্র সিং ও গুরজিন্দর কুমার।

গত মরশুমে অসাধারণ ফুটবল খেলে চার ম্যাচ বাকি থাকতেই আইলিগ ঘরে তুলে এনেছিলেন সবুজ-মেরুণ ব্রিগেড।

RELATED Articles

Leave a Comment