শতবর্ষের গৌরবে কলঙ্ক নয়: ইনভেস্টর বিষয়ে কর্তাদের কাছে অনলাইন পিটিশন ইস্টবেঙ্গল সমর্থকদের

ইস্টবেঙ্গলের যেন স্পনসর জট কাটছেই না। সকল সমর্থকরা অপেক্ষায় রয়েছেন ইনভেস্টর এবং আইএসএল খেলার শেষমেশ কি হল সেই খবরের জন্য।

সমর্থকরা চাইছেন প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে দেখতে। সেই নিয়েই ক্লাব সমর্থকরা নিজেদের দাবি জানাতে অনলাইন পিটিশন জমা দিলেন। ইস্টবেঙ্গলের সমর্থকরা change.org তে একটি অনলাইন পিটিশন চালু করেছে।
এই অনলাইন পিটিশনে অনেক সই পড়ে সমর্থকদের।

এই পিটিশনে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের কাছে সমর্থকদের আবেদন ইনভেস্টরকে যেন দাবি অনুযায়ী শেয়ার ছেড়ে দেওয়া হয়। কর্তারা ইস্টবেঙ্গলের স্বার্থকে যেন আগে দেখে। বলা বাহুল্য, শতবর্ষের গৌরবে স্পনসরের অভাবে যদি আইএসএল খেলা না হয় সেটা একটা কলঙ্ক হয়ে থেকে যাবে, যা সমর্থকরা একেবারেই চাইছেন না।

ইস্টবেঙ্গল ক্লাব যেন দেশের সর্বোচ্চ লিগ খেলে সেই দিকেই নজর দিতে হবে কর্তাদের। ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রতিবাদ ও লেখালেখি করেছেন।

RELATED Articles

Leave a Comment