দলগঠনে তৎপর ইস্টবেঙ্গল। এবার নিজেদের বিদেশী ব্রিগেডকে জোরালো করতে মোহনবাগানের জোসেবা বেইতিয়াকে টার্গেট করল ইস্টবেঙ্গল। ইনভেস্টরের সাথে কথা বলে আপাতত তাকে শর্টলিস্টে রেখেছে লাল-হলুদ কর্তারা।
জানা গিয়েছে, স্প্যানিশ এই মিডফিল্ডারকে আপাতত কোনও প্রস্তাব দেয়নি ইস্টবেঙ্গল। আপাতত অন্যান্য বিদেশী অপশনগুলিকে দেখে নেওয়ার পর তারপর শেষ অপশন হিসেবে তারা ঠিক করেছেন জোসেবা বেইতিয়াকে। এর ফলে আপাতত শর্টলিস্টে রয়েছেন তিনি।
এর আগে কেরালা ব্লাস্টার্স তাকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে কথাবার্তা বেশিদুর এগোয়নি। এদিকে এটিকে-মোহনবাগানও তাকে নেবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। ফলে আপাতত ফ্রি এজেন্ট হিসেবেই রয়েছেন তিনি। গত বছর মোহনবাগানকে আইলিগ জেতানোর অন্যতম পুরোধা ছিলেন স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডার।





