অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এখন ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত, এরপর আইপিএল খেলবেন তিনি। তবে এরই মধ্যে অস্ট্রেলীয় তারকা বেছে নিলেন ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্মিথ। সেখানেই একজন তাঁকে প্রশ্ন করেন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানের নাম কে? স্মিথ লেখেন, ‘‘বিরাট কোহালি।’’ এই বিরাট কোহলি ও তার মধ্যেই এখন প্রায়শই তুলনা হয়।
যে সব ফর্ম্যাট মিলিয়ে কে সেরা ব্যাটসম্যান। যদিও স্টিভ স্মিথ মনে করছেন ওয়ানডে-তে বিরাটই সেরা। স্মিথকে কোহলির আরসিবির সতীর্থ এবং দক্ষিণ আফ্রিকান তারকা এ বি ডিভিলিয়ার্সকে নিয়ে বলতে বলা হলে স্মিথের বলেন, ‘‘ও তো অদ্ভুত।’ ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভা সম্পর্কেও জানতে চাওয়া হলে স্মিথ দুই জনের নাম করেছেন। এক জন, আইপিএলে তাঁর সতীর্থ সঞ্জু স্যামসন। অন্য জন, কিংস ইলেভেন পঞ্জাব এবং ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান কে এল রাহুল।
আইপিএল ২০২০-তে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করবেন স্মিথ। তবে বিরাটকে সেরার তকমা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওয়ানডে ক্রিকেটে এখন বিরাটই সেরা। যে ভাবে তিনি এগোচ্ছেন নিজের কেরিয়ারে এবং যেই ভাবে রান তাড়া করে বিপক্ষের ঝুলি থেকে ম্যাচ নিজের পকেটে নিয়ে নেন তা সত্যিই অবিশ্বাস্য।





