কয়েক সপ্তাহ আগে মোহনবাগানের তরফ থেকে কোনওরকম উত্তর না পাওয়ার অভিযোগ তুলেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গোঞ্জালেজ। বর্তমানে চুক্তিবদ্ধ হলেও এখনও এটিকে কিংবা মোহনবাগান কিংবা এটিকে-মোহনবাগান কারোর তরফ থেকেই কোনও জবাব আসেনি। কিন্তু এবার অন্যরকম বার্তা দিলেন আইলিগজয়ী মোহনবাগানের এই খেলোয়াড়।
নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্রান বলেছেন, ““এখনও পর্যন্ত মোহনবাগানের তরফ থেকে কোনও বার্তা আসেনি যে কবে ভারতে এসে দলের সাথে অনুশীলন শুরু করব, যদিও আমার দিক থেকে আমি নিজে প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার আইনজীবীদের কাছে এটিকের তরফ থেকে কয়েকবার ফোন এসেছে, কিন্তু সেগুলি কোনও প্রস্তাবের জন্য নয়।”
সুতরাং বোঝাই যায়, একদিকে যখন এটিকের খেলোয়াড়দের রেখে দেওয়া এবং বিদায়ী খেলোয়াড়দের প্রতি সহানুভূতি প্রকাশ, অন্যদিকে মোহনবাগান খেলোয়াড়দের প্রতি যেন কোনওপ্রকার নজরই নেই নয়া সত্ত্বাবিশিষ্ট ফ্র্যাঞ্চাইজির কর্তাদের।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!