রোনাল্ডো ও মেসি একই টিমে? এও কি সম্ভব? এমন অবিশ্বাস্য ভাবনাকে এবার সত্যিতে পরিণত করতে এবার ময়দানে নামল জুভেন্টাস। বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নেওয়ার জন্য এবার উঠেপড়ে লাগল জুভেন্টাসের রিক্রুটাররা। মেসিকে সই করানোর দৌড়ে এগিয়ে থাকা দুই ক্লাব সিটি এবং PSG–কে টেক্কা দিতে এবার বিশেষ ব্যবস্থা নিল তারা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই মেসির বাবার সাথে একপ্রস্থ কথা বলেছে জুভেন্টাসের কর্তারা। পাশাপাশি লিওনেল মেসির এজেন্টের সাথেও কথা বলেছে তারা।
যদিও, মেসিকে পেতে গেলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে অন্য কোনও ক্লাবকে। এত বিপুল অর্থ খরচ করা কোনও ক্লাবের পক্ষে যথেষ্টই কঠিন। তবে আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ায় এখনও ফেভারিট ম্যান সিটিই। পেপ গুয়ার্দিওলা কয়েকদিন আগেই নাকি ফোনে কথা বলেছেন মেসির সঙ্গে। স্প্যানিশ কোচ মেসিকে জানিয়ে দেন, তাঁকে ম্যাঞ্চেস্টারে আনতে সব রকমের চেষ্টা করবে ক্লাব।





