আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। পদ্মশিবিরের কাছে যথারীতি এই দিনটির গুরুত্ব আলাদা। মহা আড়ম্বরে পালিতও হয় এই দিনটি। তবে এই বছরটা অন্যান্য বছর গুলির তুলনায় অনেকটাই আলাদা। অতিমারীর আবহে ধুমধাম যত কম হয় ততই ভালো। কিন্তু প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা! কিছু তো করতেই হবে। তাই এবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিনে সেবা সপ্তাহ পালন করবে দল।
আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেবা সপ্তাহ (Seva-Saptah) পালন। আর এই সেবা সপ্তাহের থিম ৭০ (Theme-70)। যেহেতু প্রধানমন্ত্রী মোদীর এটি ৭০ তম জন্মদিন। একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। এজন্য প্রত্যেক রাজ্যের বিজেপি সভাপতিদের উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছে হাইকমান্ড। রাজ্যগুলি নিজেদের রাজ্যে কী কী অনুষ্ঠান করবে, তার খসড়া তৈরি করেছেন দলের সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সিং (Arun Singh)।
ইতিমধ্যেই সেই খসড়া চলে এসেছে বিভিন্ন রাজ্যের দলীয় দফতরে। এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশের প্রতিটি মন্ডলের ৭০ জন শারীরিক প্রতিবন্ধীকে কৃত্রিম অঙ্গ প্রদান। এছাড়াও ৭০ জন করে দৃষ্টিহীনকে বিশেষ চশমা প্রদান, ৭০টি হাসপাতাল ও দরিদ্র কলোনিতে ফল বিতরণ কর্মসূচি। তবে এই সবই হবে স্বরাষ্ট্রমন্ত্রকের করোনা সম্পর্কিত গাইড লাইন মেনে। যেহেতু প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন তাই সবই হবে সংখ্যা ৭০ মেনে।
পাশাপাশি, প্রত্যেক বিজেপি কর্মী ও ক্যাডারদের নির্দেশ দেওয়া হয়েছে ৭০ জন করোনা আক্রান্তকে যাতে প্লাজমা দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। এজন্য স্থানীয় হাসপাতালগুলির সঙ্গে কথা বলে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিজেপি সাংসদ পুনম মহাজনের নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চা ৭০টি রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানা গিয়েছে। বিজেপির লক্ষ্যে প্রতিটি জেলায় অন্তত একটি করে রক্তদান শিবির (Blood Donation Camp) আয়োজন করার। এছাড়াও ৭০টি করে চারাগাছ রোপণ (Plantation) করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। একই সঙ্গে প্রতিটি জেলার ৭০টি গ্রামে চলবে সাফাই অভিযান।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!