গিলের ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল নাইটরা

মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচ হেরে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে বাজিমাত করলেন নাইটরা। শুভমন গিলের ব্যাটিংয়ের উপর ভর করে জয় পেল কেকেআর।

এদিকে ১৫.৫ কোটির প্যাট কামিন্স প্রথম ম্যাচে খারাপ করলেও আজ ঘুরে দাঁড়ালেন। শুরুতে বল করতে এসে হায়দ্রাবাদের দুই ওপেনারকে বেধে রেখেছিলেন কামিন্স। জনি বেয়ারস্ট্রোকে আউটও করেন তিনি।

কেকেআরের বোলিং আজ যথেষ্ট নজরকাড়া ছিল। রান করতে পারেননি হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। ফলে ২০ ওভারে হায়দ্রাবাদ ৪ উইকেট হারিয়ে করে ১৪২ রান। ১৫০ রানও পেরোতে না পারায় নাইটদের জন্য রান তাড়া করা খুব একটা কঠিন ছিল না। জবাবে ব্যাট করতে নেমে খলিল আহমেদের বলে শূন্য রানে আউট হন সুনীল নারিন। আগের দিন মতোই ওপেন করতে এসে ব্যর্থ তিনি। রশিদ খানের প্রথম বলেই এলবিডব্লিউ হন দীনেশ কার্তিক।

তবে ওপেনিংয়ে থেকে উঠতি তারকা শুভমন গিল ৬২ বলে ৭০ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ধৈর্য ধরে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে যান গিল। সেই সঙ্গে ছিলেন আগেরদিন ব্যর্থ হওয়া ইয়ন মর্গ্যানও। ২৯ বলে ৪২ রান করে গিলের সঙ্গে থেকে ম্যাচ জিতিয়ে আসেন তিনি।

RELATED Articles

Leave a Comment