Breaking: রাজ্যে খুলছে সিনেমা হল, করা যাবে মিউজিক থেকে ম্যাজিক শো

বিরাট বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামী ১লা অক্টোবর থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হল ও থিয়েটার।

আজ ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ‘নিউ নরমালে যাত্রা, নাটক, সিনেমা হল, ম্যাজিক শো ইত্যাদির অনুমতি দেওয়া হবে। ১লা অক্টোবর থেকে চালু করা যাবে। তবে ৫০ জন বা তার কম লোককে নিয়ে এসব করতে হবে। মাস্ক পরতে হবে। করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে।’

https://twitter.com/MamataOfficial/status/1309873817276133376

যদিও সিনেমা হল মালিকরা এখনও কেন্দ্রের বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণার অপেক্ষায়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর