রীতিমত ফাউল প্লে করলেন ক্রোমা, এত বড় অপরাধ লুকিয়ে কেন মাঠে প্রবেশ এই ফুটবলারের?

কোভিড- ১৯ কাটিয়ে এখন ফুটবল শুরু হয়েছে রাজ্যে। চলছে আইলিগ, আর খেলা হচ্ছে করোনা ভাইরাসের সমস্ত বিধিনিষেধ মেনেই। তবে এরই মাঝে কলকাতা ময়দানের অন্যতম জনপ্রিয় ফুটবলার ক্রোমা ঘটিয়ে ফেললেন এক বড়সড় কান্ড। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে আইলিগ খেলা এই ফুটবলার এবার কোভিড পজিটিভ নিয়েই নিয়ম না মেনে মাঠে নেমে পড়লেন।

ক্রোমার এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ময়দান জুড়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় আই লিগ দ্বিতীয় ডিভিশনে তিনি খেলছেন না ভবানীপুর এফসির হয়ে। গত সপ্তাহেই আইলিগের কোয়ালিফাইং রাউন্ড শুরু হওয়ার আগেই ক্রোমার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। সুস্থ না হয়ে, কোয়ারান্টাইনে না থেকে তিনি মুকুন্দপুরের একটি মাঠে নেমে পড়লেন।

সেখান থেকে ফেসবুক লাইভও করেন তিনি। যদিও ক্রোমার মতে, “আমি ঠিক আছি। আমার তো কোনও সমস্যাই হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমার শরীরে করোনার কোনও উপসর্গই নেই। তাই মাঠে খেলতে গেলাম।” গত মরসুমে ক্রোমাই পিয়ারলেসকে কলকাতা লিগ এনে দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। এবার তিনিই এমন দায়িত্ব জ্ঞানহীনতার মতো কাজ করে শিরোনামে।

RELATED Articles