বার্সেলোনা ছেড়ে পিএসএলে খেলবেন মেসি? টুইটের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তান

বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি বর্তমানে ক্লাব ছাড়তে চাইছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে দলে পেতে মরিয়া সকলে। তবে এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে। এবার সেই তালিকায় নাম জুড়ল পাকিস্তান সুপার লিগের। মেসিকে নিজেদের টুর্নামেন্টে খেলাতে চেয়ে এবার টুইট করা হয়েছে পিএসএলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। পরে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যেত্ব সেই টুইট মুছে ফেলা হয়। তারা লেখে, “একটু টি-২০ ক্রিকেট হয়ে যাক। আমরা শীঘ্রই খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শুরু করব।”

বার্সেলোনা ছেড়ে পিএসএলে খেলবেন মেসি? টুইটের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তান

 

বার্সা ছাড়ার খবর ছড়াতেই প্রশ্ন উঠতে শুরু করে এরপর কোন ক্লাবে যাবেন মেসি? ইন্টারনেটে জল্পনা শুরু হয় যে মেসির সঙ্গে চুক্তি করতে তৈরি ভারতীয় দলগুলিও। শুধু ফুটবল ক্লাব নয়, ক্রিকেটের দলগুলিও মেসিকে নেওয়ার জন্য জল্পনা দিচ্ছে। কলকাতা নাইট রাইডার্স নিজেদের টুইটারে মেসিকে আবেদন করেছে দলে যোগ দেওয়ার জন্য। জানা গিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে লিওনেল মেসি জানায় যে তিনি ক্লাব ছাড়তে চান। ২০২১ অবধি বার্সায় চুক্তিবদ্ধ মেসি, ফলে তাকে পেতে গেলে যে কোনও ক্লাবকে দিতে হবে ৭০০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় ৬১৪০ কোটি টাকা)।

আপাতত তাকে নেওয়ার ক্ষেত্রে ম্যানচেস্টার সিটি এগিয়ে রয়েছে। তবে এবার লিও মেসিকে নিতে ময়দানে নামল প্যারিস সেইন্ট জার্মেইন। জনপ্রিয় আর্জেন্টাইন পত্রিকা ওলে-এর রিপোর্ট অনুযায়ী, বুধবার পিএসজি-এর আধিকারিকরা যোগাযোগ করেছে লিও মেসির এজেন্টদের সাথে। এই বিষয়ে পিএসজি-এর এক আধিকারিক জানান, “আমাদের কাতারি মালিকরা জান দিয়ে লড়ে মেসিকে নিতে চায়, তাই ওকে নেওয়ার কথা বাকিরা ভুলে যাক।”

RELATED Articles

Leave a Comment