আজ হিন্দু বর্ষপঞ্জিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী (Ekadashi)। এই দিনটিকে পরিবর্তনিনী একাদশী (Paribartanini Ekadashi) হিসাবে অভিহিত করা হয়। এই বছর পরিবর্তনিনী একাদশী ২৯শে আগস্ট অর্থাৎ আজকের দিনে পড়েছে। তাই যারা এই ব্রত করেন তাদের আজকে শনিবার এই ব্রত পালন করা উচিত।
ভাদ্র মাসের শুক্লপক্ষে আসা একাদশী তিথিতে প্রতি বছর এই ব্রত পালিত হয়। কথিত আছে এই দিন ভগবান বিষ্ণু(Lord Vishnu) ঘুমন্ত অবস্থায় তাঁর অবস্থান পরিবর্তন করেন। একাদশী তিথিতে এই অবস্থান পরিবর্তন ঘটায় একে পরিবর্তনিনী একাদশী বলা হয়।
পদ্মপূরাণে শ্রীকৃষ্ণ(Lord Shrikrishna) এই একাদশী তাৎপর্য বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে এই চার মাস ভগবান বিষ্ণু হিমালয়ে বাস করেন বামন অবতারে তাই আজকের দিনে বিষ্ণুর বামন অবতারকে পুজো করা উচিত। এই একাদশীকে পদ্ম বা পার্শ্ব একাদশীও বলা হয়। কাকতালীয়ভাবে এই বছর এই দিন অত্যন্ত শুভ হয়ে উঠেছে। কারণ পরিবর্তনিনী একাদশীর পাশাপাশি এই দিন ভগবান বিষ্ণুর বামন অবতারের জন্মোৎসবও উদযাপিত করা হচ্ছে। যা অত্যন্ত শুভ একটি লক্ষণ।
এছাড়াও আজকের একাদশীর সঙ্গে একটি যোগ তৈরি হচ্ছে, যার নাম আয়ুষ্মান যোগ (Ayushman Yog)। শাস্ত্রে এই যোগের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে যে আয়ুষ্মান যোগে ভগবান বিষ্ণুর উপাসনা করলে আপনি সুখ ও শান্তি লাভ করবেন এবং সকল ধরনের দুর্দশা থেকে মুক্তি পাবেন। এই আয়ুষ্মান যোগকে অত্যন্ত কার্যকরী যোগ হিসাবে বলা হয়।





