হায়দরাবাদ ম্যাচ হারার পর বিস্ফোরক লাল-হলুদ কোচ, বিঁধলেন দলের অনেক ফুটবলারকে

“কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে এদের আগে কেউ কোচিং পাননি”, ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের এমন মন্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছিল। এবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ হেরে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে ফেললেন তিনি। নিজেদের প্রথম আইএসএল টুর্নামেন্ট একেবারেই ভালো যাচ্ছে না স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের জন্য। আগের ম্যাচে জামসেদপুর এফসিকে হারিয়ে এসসি ইস্টবেঙ্গল নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল।

 

মঙ্গলবার শুরুতে আইএসএল ইতিহাসে প্রথম গোল করেও হারতে হল লাল-হলুদকে। এরপর ফাউলার বলেন, “হতাশ হয়ে লাভ নেই, মেনে নিতে হবে। নিজেদের উন্নত করে তুলতে হবে, আরও দায়িত্ববান হতে হবে। এই দলটা মনে হচ্ছে আই লিগের কথা ভেবে করা হয়েছিল। এমনকি ফুটবলারদের রিক্রুট করা হয়েছিল সেই ভেবেই। তারপরে আইএসএলে খেলার সুযোগ পায়। দলের অনেক ফুটবলার আইএসএলে খেলার যোগ্য নয়।”

 

পরিকল্পনা রয়েছে জানুয়ারিতে আইএসএলের ট্রান্সফর উইন্ডোতেও কিছু ভারতীয় খেলোয়াড়কে নেবে লাল-হলুদ শিবির। সময় ভালো যাচ্ছে না লাল-হলুদ শিবিরের। পরপর তিনটি ম্যাচে হেরে প্রথম পয়েন্ট পেয়েছে লাল-হলুদ শিবির। তার উপর চোট আঘাতের সমস্যা তো লেগেই আছে।

RELATED Articles