আগামী সেপ্টেম্বর মাসে কলকাতায় শুরু হবে আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূলপর্ব। আর সেই লড়াইয়ে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং। আইলিগে ওঠার সুবর্ণ সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই এবার শক্তিশালী স্কোয়াড গড়ার লক্ষ্যে সাদা কালো শিবির। আর যাতে আসন্ন আইলিগে উঠতে পারে তার জন্য নিজেদের দলকে শক্তিশালী করতে মরিয়া মহামেডান। এবার ২৬ বছরের মিডফিল্ডার লিয়ান্ডালা সেনা ফানাইকে তুলে নিল সাদা-কালো ব্রিগেড।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফানাইয়ের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে মহামেডান স্পোর্টিং। ফেসবুক ও টুইটারে ফানাইয়ের ছবি দিয়ে এই ঘোষণা করে তারা।
এর আগে চেন্নাই সিটি এফসি, আইজল এফসি এবং মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেলেছেন ফানাই। শুধু ভারতীয় ফুটবল নয়, এশীয় ফুটবল সার্কিটেও খেলে এসেছেন এই মিজো ফুটবলার। মিনার্ভার হয়ে এএফসি কাপে ৩টি ম্যাচ খেলেছেন তিনি।





