আজ সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন, কালকের মতোই শুনশান রাস্তা, চলছে পুলিশি তৎপরতা

এ সপ্তাহে দ্বিতীয় দিনের লকডাউন আজ। কাল থেকেই রাজ্যজুড়ে লকডাউন চলছে। রয়েছে পুলিশি তৎপরতা। শহরের বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের নজরদারি। পাশাপাশি রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যাও খুব কম। তবে যে ক’টা গাড়ি রাস্তায় দেখা গেছে তাদেরকে রাস্তায় আটকে চেকিং করছে পুলিশ। সঠিক কারণও জিজ্ঞাসা করছে পুলিশ। এমনকি গাড়ি বা বাইক আটকাতে বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ডরেলও।

এছাড়া সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী ২৫ তারিখ অবধি এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, কালকের মতো সল্টলেক ও উল্টোডাঙা শুনশান। গাড়ি সংখ্যাও প্রায় নেই বললেই চলে। দোকানপাঠ, বাজার সবই বন্ধ। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। কলকাতার মতো বাকি জেলাগুলিতেও একই ছবি ধরা পড়েছে।

RELATED Articles

Leave a Comment