কয়েক দিন আগে সরকারিভাবে এটিকে-মোহনবাগানের নতুন বিদেশী হিসেবে ঘোষিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। তবে এখনও দলের সাথে যোগ দিতে না পারলেও ইতিমধ্যেই এমন একটি কাজ করে ফেললেন, যা হৃদয় জিতে নিয়েছে মোহনবাগান সমর্থকদের।
নিজের ইনস্টাগ্রামে ব্র্যাড ইনম্যান বর্তমানে যে প্রোফাইল পিকচারটি রেখেছেন, সেখানে তিনি ঐতিহ্যশালী সবুজ-মেরুণ জার্সি পড়ে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। এক নবাগত বিদেশীর তরফ থেকে এরকম কাজ একেবারেই আশা করেননি সংযুক্তিকরণে আবদ্ধ থাকা মোহনবাগান সমর্থকরা।
এই জন্য ইনম্যানকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগানের একাধিক ফ্যান ফোরাম। এদিকে অনেকেই ব্যক্তিগত ভাবে সোশ্যাল মিডিয়া মারফত বার্তা পাঠিয়েছেন ইনম্যানকে।





