সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসের কাণ্ড সারা দেশের আলোড়নের সৃষ্টি হয়েছে। ১৯ বছরের দলিত তরুণীর মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে বিক্ষোভ। তরুণীকে সঠিক বিচার পাওয়ানোর জন্য লড়ছে গোটা দেশ। এরই মধ্যে সামিল হলেন বিজেপি নেত্রী উমা ভারতী। বর্তমানে করোনা আক্রান্ত তিনি। কিন্তু তবুও চারিদিকে পরিস্থিতি বিচার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর উদ্দেশে টুইট করেন তিনি। অনুরোধ করেন যাতে মৃত তরুণীর পরিবারের সঙ্গে সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলের লোকজনদের দেখা করতে দেওয়া হয়।
https://twitter.com/umasribharti/status/1312019976144920576?s=20
আজ, শুক্রবার মোট ন’টা টুইট করেন উমা। টুইটে নির্যাতিতার পরিবারের সঙ্গে সংবাদমাধ্যম ও রাজনৈতিক নেতাদের কথা বলতে দেওয়ার অনুরোধ করার পাশাপাশি মৃত তরুণীর দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশ যে তার অন্তিম সংস্কার করেছে, এ বিষয়েও বিরোধিতা করেন তিনি।
https://twitter.com/umasribharti/status/1312019973963804674?s=20
একটি টুইটে তিনি লেখেন, “সে একজন দলিত পরিবারের মেয়ে ছিল। তাকে তার পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশ তার অন্তিম সংস্কার করে। এরপর সেই পরিবারকে ও গ্রামটিকে পুলিশের আওতায় রাখা হয়েছে”।
https://twitter.com/umasribharti/status/1312019964669304832?s=20
তিনি প্রথমে মনে করেছিলেন এই বিষয়ে তিনি কিছু বলবেন না কারণ আদিত্যনাথ যোগী যথেষ্ট বিচক্ষণ বলেই মনে হয় তার। তিনি ভেবেছিলেন, যোগী নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। কিন্তু যে ভাবে নির্যাতিতার পরিবারকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। স্পেশাল কোনও গোয়েন্দা দল কোনও কেস নিয়ে তদন্ত করলে পরিবারের লোকজনকে যে এভাবে ঘরবন্দি করে রাখা হয়, সেরকম কোনও আইন আছে বলে তাঁর জানা নেই।
https://twitter.com/umasribharti/status/1312019978300710913?s=20
উমা এরপর লেখেন, তাঁরা কিছুদিন আগেই রাম মন্দিরের ভিত্তি স্থাপনা করেছেন, এই দেশে আবার রাম রাজ্য ফিরিয়ে আনা হবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। কিন্তু এরপর পুলিশের ধরণের ঘটনা উত্তরপ্রদেশের আইনব্যবস্থা ও পরিকাঠামোকে আঘাত করবে বলে তিনি মনে করেন।
https://twitter.com/umasribharti/status/1312019980695683078?s=20
তাঁর মতে, যোগীর এক সুন্দর মন আছে, তাই তিনি তাঁর কাছে বারবার অনুরোধ করেছেন যাতে নির্যাতিতার পরিবার মন খুলে তাদের কষ্টের কথা সংবাদমাধ্যম ও অন্যান্য রাজনৈতিক মহলে জানাতে পারেন, সে ব্যবস্থা করা।
https://twitter.com/umasribharti/status/1310114824601313280?s=20
তিনি এখন করোনা আক্রান্ত, তা না হলে তিনি নিজেই হাথরাসে গিয়ে ওই মৃত তরুণীর পরিবারের সঙ্গে কথা বলতেন, এও তিনি নিজের টুইটে স্পষ্ট জানিয়েছেন। তিনি যোগীর চেয়ে বয়সে বড়, একজন বড় দিদির মতো হয়ে তিনি যোগীকে এই অনুরোধ করেছেন এবং শেষে তিনি এও জানিয়েছেন যে তাঁর এই অনুরোধের মর্যাদা যেন যোগী রাখেন।





