বুধবার ঘরের মাঠে এসিএল ২-এর অভিযান শুরু সবুজ-মেরুন ব্রিগেডের! ৭ বিদেশিই কী থাকছেন প্রথম একাদশে?

আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টায়ার টু (AFC Champions league 2)-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohunbagan Supergiants)। ঘরের মাঠেই দর্শকদের সামনে তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে খেলতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড । এই ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই প্রধান লক্ষ্য হোসে মলিনার (Jose Molina)। এই ম্যাচ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মাঝে।

চলতি মৌসুমে এএফসি টুর্নামেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দল গঠনেই মিলেছে তার প্রমাণ। শক্তিশালী দল গঠন করার জন্যই সই করানও হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনকে। সম্প্রতি দলে নেওয়া হয়েছে পর্তুগিজ ফুটবলার নুনো রেইসকে। ফলে নড়বড়ে ডিফেন্স কিছুটা জমাট বাঁধবে।

এদিন বুধবার মোহনবাগান কোচ চাইলে প্রথম একাদশেই খেলাতে পারে দলের ৭ বিদেশিকেই। এ এফ সি টায়ার টু শুরুর একাদশে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনের কোন উচ্চসীমা রাখা হয়নি। তাই হয়তো বুধবার ঘরের মাঠে প্রথম দলে ৭ বিদেশীকে নামিয়ে রাভশানকে হারাতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড। এএফসি টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যেই সপ্তম বিদেশি হিসেবে পর্তুগালের ফুটবলার নুনো রেইসকে সই করিয়েছে মোহনবাগান।

তবে কাল কী মাঠে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে? যাকে সবুজ মেরুন জার্সিতে মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন সমর্থকরা। তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনুশীলন শুরু করেছেন , তবে ফিটনেস জনিত সমস্যা রয়ে গেছে জেমির। কাল কাল মোহনবাগানের হয়ে জেমির অভিষেক ঘটে কিনা এখন সেটাই দেখার।

বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হোসে মলিনা একটুও স্বস্তিতে নেই। সময়টা একদমই ভালো যাচ্ছে না। নর্থইস্ট এর সাথে হেরে ডুরান্ড কাপ জিততে না পারা, আইএসএলের প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করা ভাবাচ্ছে সবুজ মেরুন কোচকে। বুধবার ঘরের মাঠে এফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ম্যাচে সমর্থকদের ভালো ফুটবল উপহার দিয়ে ফিরে আসতে পারেন কিনা এখন সেটাই দেখার।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles