বেতন সমস্যায় কোয়েস ইস্টবেঙ্গল! ফুটবলাররা শরণাপন্ন হচ্ছেন FPAI’র।

লকডাউনের মধ্যেই কোয়েস ইস্টবেঙ্গল ফুটবলাররা দুঃসংবাদ পেয়েছিলেন। ক্লাব এবং ইনভেস্টরের দ্বন্দ্বে পড়ে লাল-হলুদ ফুটবলারদের এক মাসের বেতন কাটা যাচ্ছে বলে খবর পেয়েছিলেন।

কোয়েস করোনা জনিত কারণে জরুরি পরিস্থিতির কারণ দর্শিয়ে এক মাস আগেই প্লেয়ারদের চুক্তি শেষ করে দিয়েছে। আইনি ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘ফোর্স ম্যাজা’। অর্থাৎ যেখানে কোনও সংস্থা কোন সংকটজনক পরিস্থিতির জন্য চুক্তি ভঙ্গ করতে পারে।

বিষয়টা লাল-হলুদ শিবির মন থেকে মেনে নিতে না পারলেও তাঁদের কিছু করার নেই এখানে। কোয়েসের কথাই চূড়ান্ত। কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ইমেলের মাধ্যমে ফুটবলারদের জানিয়েও দিয়েছেন যে তাঁরা মে মাসের বেতন পাবেন না। কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গল ফুটবলারদের যা চুক্তি রয়েছে তাতে করে এই মে মাসের শেষ পর্যন্ত ফুটবলারদের বেতন দেওয়ার কথা কোয়েসের। এমনটাই দাবি লাল-হলুদ কর্তাদের। এবারে সিদ্ধান্তের বিরুদ্ধেই নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টবেঙ্গলের তিন ফুটবলার ভারতীয় ফুটবলারদের সংগঠন ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র (এফপিএআই) সাহায্য চাওয়ার জন্য আবেদন করল।

এই খেলোয়াড়দের ইস্টবেঙ্গলের সঙ্গে আর ১ অথবা ২ বছরের চুক্তির মেয়াদ রয়েছে। তাই তাঁরা চান ইনভেস্টর সংস্থা কোয়েস যেন তাঁদের পুরো বেতন মিটিয়ে দেয় নইলে ফিফায় যাওয়ার হুমকিও দিয়েছেন তারা।

RELATED Articles

Leave a Comment