ফুটবল বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রোনাল্ডিনহো গ্রেফতার প্যারাগুয়েতে

২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের যে কয়েকজন হাতেগোনা তারকার কথা বলা যায়, তার মধ্যে অন্যতম রোনাল্ডিনহো। দীর্ঘদিন স্পেনের ঐতিহ্যশালী ক্লাব বার্সেলোনায় ও ফরাসি ক্লাব পিএসজি-তে খেলেছেন এই দাপুটে ব্রাজিলিয়ান ফুটবলার। অথচ ভুয়ো পাসপোর্ট দেখিয়ে প্যারাগুয়েতে ঢোকার মুখে গ্রেফতার হতে হল সেই মহাতারকাকে। শুধুমাত্র রোনাল্ডিনহো নয়, তাঁর ভাইকেও ওই একই অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর।

সূত্রের খবর, রোনাল্ডিনহোর পাসপোর্টে নাম, জন্মের স্থান, জন্মের তালিকা সব ঠিকই রয়েছে। কিন্তু সেখানে লেখা রয়েছে বর্তমানে তিনি প্যারাগুয়ের নাগরিক। প্যারাগুয়ে পুলিশের দাবি, ওই ফুটবল তরকার এই দাবি সম্পূর্ণভাবে ভুয়ো। আরও জানা গিয়েছে, কিছু আইন বহির্ভূত কাজের জন্য গত ২০১৮ সালেই তাঁর ব্রাজিলিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরই তিনি এই নকল পাসপোর্ট তৈরি করেন বলে খবর।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর