করোনা আতঙ্কে বলিউড, মাস্ক ব্যবহার শুরু বলি সেলেবদের

করোনার ভ্রূকুটিতে তটস্থ হয়ে রয়েছে গোটা দুনিয়া। এরই গুটি গুটি পায়ে ভারতেও থাবা বসিয়েছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ত্রাস নোভেল করোনা ভাইরাস। আর তার আঁচ এসে পড়েছে বলিউডে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করছেন সেলিব্রিটিদের অনেকেই। করোনা আতঙ্কের কারণেই প্যারিস ফ্যাশান উইকে যাওয়া বাতিল করে দিয়েছেন  দীপিকা পাড়ুকোন।

সূত্রের খবর এই সপ্তাহেই প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে ফ্রান্সে যাওয়ার কথা ছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচতে তথা সতর্কতা অবলম্বন করতে শেষ মুহূর্তে সফর বাতিল করে দেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে দীপিকা জানিয়েছেন এই পরিস্থিতিতে কোনোরকম রিস্ক নিতে চান না তিনি।

অপরদিকে বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দরে প্রভাসকে দেখা যায়। সেসময় তাঁর মুখে ছিল সুরক্ষা মাস্ক। জানা যায় তিনি ইউরোপ-এ তাঁর নতুন ছবির শুটিংয়ের জন্য যাচ্ছিলেন।

এদিকে এবছরই থাইল্যান্ডে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হওয়ার কথা ছিল বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের। করোনা থেকে বাঁচতে বিয়ের জন্যও অন্য জায়গা ঠিক করা হচ্ছে বলে খবর। সম্প্রতি আরও কিছু বলি সেলেবদের বিমানবন্দরে মাস্ক ব্যবহার করতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর, পরিণীতি চোপড়া, সোহা আলি খান, কুণাল খেমু, সানি লিওন সহ আরও অনেকেই। ছোট পর্দার অভিনেতা গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে মাস্ক পরে বের হতে। অনেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেদের মাস্ক পরা ছবি শেয়ার করেছেন এবং সুস্থ থাকার আর্জি জানিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment