নেপালকে হাফ ডজনের বেশি গোল খাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করলো ভারত।

বাংলার মাটিতেই নেপালকে হাফ ডজনের বেশি গোল খাইয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৫ এর ফুটবল দল। শুধু জয় হাসিলই নয় তার সঙ্গেই একাধিক রেকর্ডও করে দেখালে ভারতীয় অনূর্ধ্ব ১৫ এর ফুটবল দল।

এদিন পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে সাফ কাপের ফাইনালে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। ম্যাচটিতে ঝড়ের গতিবেগে নেপালকে ৭-০ এর ব্যবধানে উড়িয়ে দেন ভারতীয় ফুটবলাররা এবং সাফ চ্যাম্পিয়নশিপে জয় হাসিল করে নেন।

 

এবারের সাফ টুর্নামেন্টে প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন ভারতীয় ফুটবলাররা। টুর্নামেন্টটির ৫ ম্যাচ খেলে ২৮ টি গোল করে ভারতীয় দল, এবং পরিবর্তে একটি গোলও না খেয়ে নতুন রেকর্ড গড়েন তাঁরা। এদিনের ম্যাচে ভারতের হয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন সিদ্ধার্থ নংমেইকাপাম, এছাড়াও আরও চারটি গোল করেন অমনদীপ, মাহেসন, শিবাজিত এবং হিমাংশু। সাফ টুর্নামেন্টের সেরা ফুটবলার এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন হিমাংশু জাংরা।

RELATED Articles

Leave a Comment