আজ ১ সেপ্টেম্বর থেকেই বদল করা হলো ব্যাঙ্কার বেশ কয়েকটি নিয়ম৷ আজ থেকেই কার্যকর হয়েছে সে সমস্ত বদলে যাওয়া নিয়মগুলো। আসুন জেনে নেওয়া যাকঃ-
প্রথমত – আগামীকাল থেকে নয়া সময়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো খুলতে এবং বন্ধ হতে চলেছে। অর্থমন্ত্রক সূত্রে খবর, ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবেই এবার থেকে ব্যাঙ্কগুলো খুলবে সকাল ৯ টায় এবং তা খোলা থাকবে বিকেল ৩ টা পর্যন্ত। গ্রামীণ ব্যাঙ্গগুলোর ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য।
দ্বিতীয়ত – কিষাণ ক্রেডিট কার্ডের জন্য এবার থেকে ব্যাঙ্ক আর ১৫ দিনের বেশি সময় নিতে পারবেনা।
তৃতীয়ত – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী এবার থেকে মোবাইল ব্যাঙ্কিং, ফোন পে, পেটিএম এর জন্য কেওয়াইসি পূরণ করা বাধ্যতামূলক। যদি তা পূরণ করা না হয় তবে এই ক্ষেত্রে কোনোও মোবাইল ওয়ালেট কার্যকর থাকবেনা আর।





