এটিকে মোহনবাগানে যোগ দিলেন জামসেদপুরের অধিনায়ক

রক্ষণকে শক্তিশালী করতে এবার বড়সড় খেলোয়াড়কে সই করল এটিকে মোহনবাগান। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্প্যানিশ ডিফেন্ডার তিরির যোগদানের খবর শেয়ার করে এই ফ্র‍্যাঞ্চাইজি।

গত দুই মরশুম জামসেদপুর এফসির হয়ে খেলেছেন তিরি। আইএসএল-এর ইতিহাসে বিদেশী হিসেবে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার। গত মরশুমে জামসেদপুর এফসির অধিনায়ক ছিলেন তিনি। এবার ট্রফি জিততে এটিকে মোহনবাগানে এক বছরের চুক্তিতে যোগ দিলেন তিরি।

২০১৫ সালে আতলেটিকো মাদ্রিদ বি দল থেকে এটিকেতে যোগ দিয়েছিলেন।তিরি। ২০১৬ সালের আইএসএল জয়ে বড় ভূমিকা ছিল এই ডিফেন্ডারের। কিন্তু সেই মরশুমেই ভারত ছেড়ে স্পেনে নিজের ফুটবল খেলেছিলেন তিরি। ফের ২০১৮ সালে ভারতে ফিরে আসেন তিরি।

আরও অন্যান্য খবর