সুন্দরবন কোস্টাল থানায় ব্যাপক ভাঙচুর স্থানীয় তৃণমূল কর্মীদের। শাসকদলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরাও!

ফের বাংলার বুকে চলল শাসকদলের (TMC) দাদাগিরি। নীরব দর্শক হয়ে র‌ইল পুলিশ (West Bengal Police)! শাসক দলের লোকদের হাতে আক্রান্ত হল বিজেপি কর্মীরাও (BJP workers)!
চলল থানা ভাঙচুর। হাত উঠল পুলিশকর্মীদের ওপর‌ও। আজ এই রকম ঘটনার‌ই সাক্ষী র‌ইল সুন্দরবনের কোস্টাল থানা (Sundarban coastal police station)।

আঞ্চলিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে গোসাবার রাধানগর তারানগর গ্রাম (Taranagar village) পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের মধ্যে অঞ্চলের আধিপত্য নিয়ে চাপা উত্তেজনা ছিল। শনিবার সেখানেই তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। রাতে আক্রান্তদের তরফে গোসাবায় সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই ৪ তৃণমূল কর্মীকে (TMC workers) আটক করে পুলিশ।

এরপর‌ই শুরু হয় আসল ঘটনা। অভিযোগ, দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে রবিবার সকালে থানার সামনে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন শাসক দলের সমর্থকেরা। ধৃতদের মুক্তি দেওয়ার দাবিতে ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠতে থাকে চুরামন কর্মীরা। কিন্তু পুলিশ আধিকারিকরা সেই দাবি মানেননি। এর পর ধৃতদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন পুলিশের বাধার মুখে পড়ে তৃণমূল কর্মীরা পুলিশের উপরেই আক্রমণ করে বসে। থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। থানায় ঢুকে তৃণমূলকর্মীরা ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে। মারধর করা হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকে। হামলাকারীদের ধরতে প্রত্যেক গ্রামে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও অন্যান্য খবর