সেরা মাঠ পেল কোন দল? আইএসএল-এর দশটি দলের জন্য প্র্যাকটিস গ্রাউন্ড বাছাই সম্পন্ন

আগামী ২১ নভেম্বর থেকে গোয়ায় শুরু হতে চলেছে আইএসএল। এরই মধ্যে আইএসএল-এর দশটি দলের জন্য প্র্যাকটিস গ্রাউন্ড বাছাই হয়ে গিয়েছে। যদিও এখনও সরকারিভাবে ঘোষিত হয়নি। এর মধ্যে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসি এফএসডিএল-এর নির্বাচিত মাঠ ছেড়ে অন্য মাঠের ব্যবস্থা করেছে। এফসি গোয়া নিজেদের নির্মিত সালভাদোর দো মুন্ডোর মাঠে অনুশীলন করবে।

https://twitter.com/MarcusMergulhao/status/1305507858264387585?s=20

অন্যদিকে আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান ও আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-এর সংযুক্তিকরণের পরেও ভারতসেরার সম্মানটা তারা পেয়েই চলেছেন। চ্যাম্পিয়ন দল হিসেবে আইএসএল অনুশীলনের জন্য গোয়ার সেরা মাঠ পেল এটিকে-মোহনবাগান। গোয়ায় আসন্ন আইএসএল-এর জন্য এফএসডিএল-এর নির্বাচিত প্র্যাকটিস গ্রাউন্ডের মধ্যে সেরা মাঠ বেনাউলিমের ট্রিনিটি গ্রাউন্ড পেল তারা।

https://twitter.com/Amruth_SBabu/status/1305700953425731585?s=20

এই মাঠটি গোয়ার অন্যতম সেরা মাঠ হিসেবে বিবেচিত।এই মাঠে রয়েছে ফ্লাডলাইটের ব্যবস্থাও। যার ফলে রাতের বেলাও অনুশীলন করতে পারবেন ফুটবলাররা। একেবারে সমুদ্র সৈকতের পাশেই এই মাঠ। এই মাঠে গোয়া প্রো লিগের ম্যাচ যেমন নিয়মিত অনুষ্ঠিত হয়, তেমনি প্রাক প্রস্তুতির জন্য এই মাঠে অনুশীলন করেছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতীয় দল।

https://twitter.com/MarcusMergulhao/status/1305521538930679808?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305556690247454723?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305245075572576256?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305525503126728705?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305735969384009728?s=20

https://twitter.com/fcgoafanclub/status/1305817176281026564?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305221342107590656?s=20

https://twitter.com/MarcusMergulhao/status/1305735840434278400?s=20

RELATED Articles

Leave a Comment