মোহনবাগান সমর্থকরা এর আগে এটিকে-মোহনবাগান ক্লাব কর্তাদের একাধিক কার্যকলাপ নিয়ে ক্ষুদ্ধ হলেও এবার নতুন বিষয় নিয়ে তাদের চিন্তা। গোয়ায় অনুশীলনে এটিকে-মোহনবাগানের ফুটবলারদের প্র্যাকটিস জার্সিতে চোখে পড়েছে আইএসএল এর লোগোর নীচে তিনটি তারার ছবি, যেখানে নীচে লেখা রয়েছে “চ্যাম্পিয়ন্স ২০১৯-২০”।
আর এই নিয়ে ক্ষোভপ্রকাশ মোহনবাগান সমর্থকদের। তাদের বক্তব্য, সংযুক্তিকরণ হওয়ার দরুণ এটিকে-মোহনবাগান বর্তমানে একটি নতুন স্বত্ত্বা, এর ফলে তারা কিভাবে গত বছরের আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে?
যদিও এ নিয়ে উল্টো সুর শুনিয়েছেন এটিকে-মোহনবাগান কর্তারা। সূত্রের দাবি, তারা জানিয়েছেন, এফএসডিএল এর সংবিধানের ৭.৫.৪ ধারায় ক্লাব লোগোর অন্তর্ভুক্ত নিয়মে বলা হয়েছে, একমাত্র এটিকে-মোহনবাগানই এই তিন তারা যুক্ত লোগো ব্যবহার করতে পারবে এবং এই লোগো সরানো যাবে না কোনওভাবেই।





