অসাধারণ কামব্যাক করল ভারতের মহিলা দল। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। সেখানে বিশ্বকাপে ভারতের ভাগ্যে কী আছে তা নিয়ে প্রশ্ন শুরু হয়ে যায়। সমস্ত প্রশ্নের মীমাংসা করে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে দিল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ। শুরুটা ভালো না হলেও স্মৃতি মান্ধানা এবং হারমানপ্রীত কৌর সব পাল্টে দেন। ৭৮ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত তারপর চতুর্থ উইকেট জুটিতে ১৮৪ রান করে ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটার। স্মৃতি মন্ধনা ১১৯ বলে ১২৩ রান করেন সেঞ্চুরি করেন হারমানপ্রীত ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেন। এই রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান।
শুরুটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১২ ওভারে ১০০ রান করে প্রথম উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। তারপরে ধীরে ধীরে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের দল। ১ উইকেটে ১০০ রান থেকে ১৬৫ রানে শেষ হয়ে যায় এই দল।
Legend.#CWC22 pic.twitter.com/obwKpjVvOE
— ICC (@ICC) March 12, 2022





