ক্ষমতাচ্যুত ইমরান খান। পূর্বসূরীদের মতোই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতেও মশকরা করার সুযোগ ছাড়লেন না কৌতুক অভিনেতা মীর আফসার আলি। রসিকতার মোড়কেই খোঁচা দিলেন তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

ইমরান খানের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। এরপর ক্যাপশনে পাকিস্তান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ককে মশকরা করে প্রশ্ন করেছেন, “এবার IPL কমেন্ট্রি করতেই পারেন… তাই না?” হ্যাশট্যাগে ‘সানডে হিউমার’ লিখেছেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন মীর।

শনিবার মাঝরাতে পদত্যাগ করতে হয় ইমরান খানকে। পদত্যাগ করার আগে তিনটি শর্ত রেখেছিলেন তিনি। যার মধ্যে অন্যতম ছিল তাঁকে গ্রেফতার করা যাবে না এবং তাঁর বিরুদ্ধে কোন মামলা করতে পারবে না ন্যাব।





