ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় সোনার মেয়ের৷ গর্বিত দেশ৷

শুধু ক্রিকেটই নয় অন্যান্য খেলাও যে দেশকে গর্বিত করতে পারে এই বছর সেটিই বারবার দেখা যাচ্ছে৷ হিমা দাস, পি. ভি. সিন্ধু এবং মেরি কমের পর এবারে দেশের হয়ে সোনা জয় করে দেশকে গর্বিত করলেন ভারতীয় সোনার মেয়ে ২২ বছর বয়সী ইয়াশাস্বিনী সিং দেশওয়াল৷

 

এদিন শুটিং বিশ্বকাপে সোনা জয় করে নিজের দেশকে গর্বিত করলেন ভারতীয় সোনার মেয়ে ইয়াশাস্বিনী৷ ওলেনা কোস্টেভিচকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পরাজিত করে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ -এ জয় হাসিল করে নেন ইয়াশাস্বিনী। ফাইনাল রাউন্ডে মোট আট প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সোনা জয় করেন তিনি।

শুরু থেকে অবশ্য দাপাচ্ছিলেন ইউক্রেনের কোস্টেভিচ৷ কিন্তু শেষ অবধি ২২ বছরের ইয়াশাস্বিনী ফাইনালে কোস্টেভিচকে ধারে কাছে ঘেঁষতে না দিয়ে ১.৯ এর ব্যবধানে লিড নিয়ে ফাইনালে সোনা জিতে নেন তিনি। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কোস্টেভিচকে৷

RELATED Articles

Leave a Comment