‘বড় হয়ে ক্রিকেটার হব’, বলছে রোহিতের মারা ছক্কায় আহত হওয়া খুদে সালভি

তার নাকি রক্তে ক্রিকেট। এই টুকু আঘাতে ভয় পায় না মেয়ে। এমনটাই বলছেন হিটম্যান রোহিতের ছক্কায় আহত হওয়া বাচ্চার বাবা। কিছুদিন আগেই ওভালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছে। সেই একদিনের ম্যাচ চলাকালীন হিটম্যানের ছক্কায় আহত হয়েছিল এক খুদে। যার নাম মীরা সালভি।

রোহিতের মারা ছয় গিয়ে লাগে মীরা’র। তবুও বিন্দু মাত্র ভয় পায়নি সে। উল্টে সে বলছে, ‘বড় হয়ে ক্রিকেটার হব।’ বল এসে তার গায়ে লাগার পর চিন্তায় পড়ে গিয়েছিল দু’টি দলই। সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছায় ইংল্যান্ডের মেডিক্যাল টিম।

ওইদিন বাবা জিগনেশ সালভির সঙ্গে খেলা দেখতে গিয়েছিল সে। বাবা জিগনেশ জানিয়েছেন, তার মেয়ে মীরা সাহসী বাচ্চা। এই টুকু চোটে সে ভয় পায় না। সে বড়ো হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে।

ছয় বছরের মীরা মিডল স্ট্রিট প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রী। সে ব্রাইটনের অল স্টার ক্লাবে ক্রিকেট খেলে। সেই ছক্কায় আঘাত পাওয়ার পর মীরা অবশ্য অনেক উপহার পেয়েছে। খোদ রোহিত শর্মা দেখা করে তাকে টেডিবিয়ার ও চকলেট উপহার দিয়েছেন। ইংল্যান্ড টিমের তরফ থেকে সে জার্সি উপহার পেয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর