ভারত পেলো নয়া অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ভারতীয় দলকে অধিনায়কত্ব করবে শিখর ধাওয়ান

ফের ভারতীয় দলের অধিনায়ক হলেন শিখর ধাওয়ান। সহ অধিনায়ক হলেন রবীন্দ্র জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ সফরে এক দিনের ম্যাচে দল ঘোষণা করল ভারত। বুধবার দুপুর ৩.৩০ নাগাদ ট্যুইট করে দল ঘোষণা করা হয়। ভারতের দলে থাকছে একাধিক চমক।

ইংল্যান্ড সফরের পর বিশ্রাম ভারতীয় দলের রোহিত শর্মা, বিরাট কোহলীর। ওইদিন ১৬ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২২ জুলাই থেকে খেলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। রোহিত, বিরাট, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থরা না থাকায় নতুনদের নিয়ে যাচ্ছে দল।

ভারতীয় দলে ওপেনার হিসেবে থাকছে, শিখর ধাওয়ান, শুভমন গিল, ঈশান কিশন ও রুতুরাজ গায়কোয়াড়। ২০২০ সালের পর আবার একদিনের ম্যাচে দেখতে পাওয়া যাবে শুভমন গিলকে। এছাড়াও দলে
সূর্যকুমার যাদব, দীপক হুডা ও শ্রেয়স আয়ার থাকছে।

উইকেটরক্ষক হিসাবে দলে থাকছে ঈশান এবং সঞ্জু স্যামসন এবং অলরাউন্ডারদের হিসেবে থাকছে জাডেজা এবং শার্দূল ঠাকুর। স্পিনারদের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চহাল এবং অক্ষর পটেল এবং জাডেজা। আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহরা থাকছে পেসার হিসেবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles