বড় বিপদের মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, থানায় দায়ের হল অভিযোগ, কী ঘটল হঠাৎ?

সৌরভ গঙ্গোপাধ্যায়, নামটা বাঙালির কাছে এক আবেগ। ফলে তাঁর বিষয়ে নানান ছোটোখাটো বিষয়ও মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান অনুরাগীরা। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এল এক দুঃসংবাদ।

কী ঘটল হঠাৎ মহারাজের সঙ্গে?   

পুলিশ সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর একটি মোবাইল খুঁজে পাচ্ছেন না। সেই ফোনটি বেহালার বাড়ি থেকেই মিসিং। সেই মোবাইল না পেয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর সেই মোবাইল কোনও ভাবে তিনি নিজের অজান্তেই হারিয়ে ফেলেছেন, নাকি চুরি হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এককালে ভারতীয় ক্রিকেট দলে অধিনায়কত্ব করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদেও ছিলেন তিনি। এখনও নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান সৌরভ। ফলে তাঁর মতো ভিআইপি মানুষের ফোন মিসিং থাকা নিয়ে বেশ উদ্বেগ দানা বেঁধেছে।

সূত্রের খবর, সৌরভের সেই হারিয়ে যাওয়া ফোনে একাধিক গুরুত্বপূর্ণ নথি, নানান তথ্য, দরকারি ফোন নম্বর সব রয়েছে। এমনকি, সেই ফোনেই রয়েছে ব্যাঙ্কের নানান গুরুত্বপূর্ণ নথিও। জানা গিয়েছে, সেই মিসিং মোবাইল থেকেই ইউপিআই পেমেন্ট করতেন সৌরভ। ফলে সেই ফোন না পাওয়ায় বেশ চিন্তায় মহারাজ।

ঠাকুরপুকুর থানায় সৌরভ যে অভিযোগ দায়ের করেছেন, তাতে তিনি লিখেছেন, তিনি গত ১৯ জানুয়ারি ২/৬ বীরেন রায় রোড ইস্টের বাড়িতে ফোনটি শেষবার দেখেছেন। সেদিন সকাল সাড়ে ১১টার পর থেকে আর ফোনটি খুঁজে পাচ্ছেন না তিনি। নানান জায়গায় খোঁজ করেও ফোনটি পাননি তিনি। সৌরভ লিখেছেন, “ফোনটি হারিয়ে খুবই উদ্বেগে আছি। স্পর্শকাতর ব্যক্তিগত নথি রয়েছে সেখানে। বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে”।

RELATED Articles