দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পথে বিরাট কোহলির, আচমকাই এল বড় দুঃসংবাদ, মনখারাপ কোহলি ভক্তদের

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার হলেন বিরাট কোহলি। মাঠে তাঁর কৃতিত্বের কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে। তাঁর ক্রিকেট জীবনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ উৎসাহ কোহলি ফ্যানরা। এবার বিরাটকে নিয়ে এল এক খবর।

২০১৭ সালে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি। তার আগে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের মধ্যে। তারা দু’জনেই কখনও সেই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও, তাদের প্রেমের কথা জানতে বাকি ছিল না কারোরই। অনুষ্কা ও বিরাটের একটি কন্যা সন্তান রয়েছে। এও গুঞ্জন উঠেছে যে দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছে অনুষ্কা ও বিরাট। যদিও তারা নিজেরা এখনও অফিশিয়ালি কিছু জানান নি। এসবের মধ্যেই বিরাটকে নিয়ে এল এক দুঃসংবাদ।  

 জানা গিয়েছে, কোনও ব্যক্তিগত কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন দূরেই রয়েছেন বিরাট। হোম ভেন্যুতেও ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দু’টি টেস্টে খেলেন নি তিনি। গোটা টেস্ট সিরিজটাই হয়ত তিনি খেলবেন না, এমনটাই গুঞ্জন। যদিও এখনও টেস্ট ম্যাচের স্কোয়াড ঘোষণা হয়নি, সেই কারণে বিরাটের ম্যাচ খেলা নিয়ে ধন্ধ রয়েছে।

এরই মাঝে বিরাটের আর্থিক কার্যকলাপ নিয়ে সামনে এল এক তথ্য। দীর্ঘদিন ধরেই পুমা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে বিরাট কোহলির। ২০১৭ সালে ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল ওই সংস্থার সঙ্গে ভারতীয় ব্যাটারের। এটি ক্রীড়া জগতের সবথেকে একটি আলোচিত চুক্তি বলা যায়। কিন্তু শোনা যাচ্ছে, সেই ৭ বছরের সম্পর্কই নাকি এবার ভাঙনের পথে।     

কী কারণে ঘটছে এমন?

এক ভারতীয় সংবাদমাধ্যমের দাবী, পুমা ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্ব নাকি শেষ করতে চলেছেন বিরাট। আর এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ড Agilitas Sports Pvt. Ltd.-এর নতুন মুখ হতে পারেন বিরাট কোহলি। সেই কারণেই পুমার সঙ্গে সম্পর্কে ইতি টানছেন তিনি।

কী বললেন পুমা ইন্ডিয়ার কর্ণধার?

এই সম্পর্ক ছেদের খবর নানান মিডিয়াতে ছড়িয়ে পড়তেই, তা নিয়ে মুখ খুললেন পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন। তিনি বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেন যে পুমার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী ও চলমান। অর্থাৎ বিরাট পুমা ছাড়ছেন না, সেটাই বুঝিয়ে দিলেন তিনি।

দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পথে বিরাট কোহলির, আচমকাই এল বড় দুঃসংবাদ, মনখারাপ কোহলি ভক্তদের

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর