এদিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু সন্দেশখালির ‘ফেরার’ সেই তৃণমূল নেতা ঠিকই সাক্ষাৎকার দিলেন টিভি চ্যানেলে, জানালেন আসল দোষীদের নাম

সন্দেশখালি ঘটনায় গত ১০ দিন ধরে ফেরার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু। পুলিশ খুঁজে পাচ্ছে সেই তৃণমূল নেতাকে। কিন্তু আচমকাই আজ, বুধবার সরস্বতী পুজোর দিন এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন তিনি। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।

বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। সেখানকার মহিলারা শেখ শাহজাহান, ও তাঁর দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের ভিটেবাড়ি কেড়ে নেওয়া তো বটেই, মহিলাদের শ্লী’ল’তা’হা’নি, স’ম্মা’ন’হা’নি করারও অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সন্দেশখালির মহিলারা হাতে বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান। পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি পুড়িয়ে দেন তারা। সেই ঘটনার পর থেকেই ফেরার শিবু হাজরা।   

কিন্তু বুধবার হঠাৎই এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন তিনি। নিজের গোপন ডেরা থেকে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন শিবু হাজরা। তাঁর দাবী, সন্দেশখালির এই অশান্তির জন্য সিপিএম, বিজেপিই দায়ী।   

ঠিক কী বললেন শাহজাহানের ‘ডানহাত’?

শিবু হাজরার কথায়, “বাম আমলে সন্দেশখালিতে দিনে দুপুরে মার্ডার হত। সিপিএমের প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, অবনী রায়রা আমাদের বাড়িতেও ঘুমতে দিত না। আতঙ্কে রাতের পর রাত নদীর পাড়ে ঘুমতে হত। এখন তো ওরা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছে। রাজনৈতিক জমি ফিরে পাওয়ার কোনও জায়গা পাচ্ছে না সিপিএম। তাই বিজেপিকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করল সিপিএম”।

মহিলাদের শারীরিক অত্যাচার করার, শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে শিবুর বিরুদ্ধে। অভিযোগ, রাতবিরেতে সন্দেশখালির মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হত। শিবুর এই বিষয়ে দাবী, “১০০ দিনের বকেয়ার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানেই সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করল”।

শিবুর আরও দাবী, “মানুষের কাজ করি। তৃণমূলের আমলে গ্রামের মহিলারা অনেকবেশি সুরক্ষিত। সাময়িকভাবে বিজেপি এবং সিপিএম  ষড়যন্ত্রে সফল হলেও ওরা কোনওদিনই সন্দেশখালির রাজনৈতিক জমি ফিরে পাবে না। এলাকার মানুষ তৃণমূলের সঙ্গে ছিলেন এবং আগামীদিনেও তৃণমূলের সঙ্গেই থাকবে”।

সন্দেশখালির ঘটনার সূত্রপাত শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি করতে যাওয়ার দিন থেকে। সেদিন শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এর একমাসের ব্যবধানে শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান মহিলারা। সেই থেকেই ‘ফেরার’ শিবু হাজরা। কিন্তু প্রশ্নটা হল, শিবু যদি গোপন ডেরা থেকে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারে, তাহলে তাঁকে সেই গোপন ডেরা থেকে কেন গ্রেফতার করতে পারছে না পুলিশ?   

RELATED Articles