৯ বছরের নাবালিকাকে ধ’র্ষ’ণে’র অভিযোগ প্রতিবেশী দাদার বিরুদ্ধে, পুকুর ধার থেকে উদ্ধার নাবালিকার বি’ব’স্ত্র দে’হ

নয় বছরের এক শিশুকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। খেলার সময় নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত, এমনটাই অভিযোগ। এরপর পুকুর ধার থেকে উদ্ধার হয় নাবালিকার বি’ব’স্ত্র দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কোথায় ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে রাণাঘাট থানার নোকারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গেই বাড়ির পাশের এক খেলার মাঠে খেলছিল বছর নয়েকের ওই নাবালিকা। খেলা শেষে অন্যান্য বাচ্চারা বাড়ি ফিরে গেলেও বাড়ি ফেরেনি ওই নাবালিকা।

সময় পেরিয়ে যাওয়ার পরও যখন নাবালিকা বাড়ি ফিরছিল না, তখন খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অন্যান্য শিশুরা জানায়, প্রতিবেশী এক যুবক খেলার মাঝেই ওই নাবালিকাকে ডেকে নিয়ে মাঠের পাশে পুকুর ধারে গিয়েছিল। তা শুনেই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছোটেন পুকুর ধারে। সেখানে গিয়ে নাবালিকাকে বি’ব’স্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তারা।

এরপর নাবালিকাকে বাড়ি নিয়ে এসে চোখেমুখে জল দেওয়া হয়। জ্ঞান ফিরে এলে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় রাণাঘাট মহকুমা হাসপাতালে। হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হলে সেখানে পৌঁছয় কোপার্স থানার পুলিশ।

ওই যুবকের বিরুদ্ধে রাণাঘাট থানায় ধ’র্ষ’ণের অভিযোগ করে নাবালিকার পরিবার। জানা গিয়েছে, অভিযুক্তর বয়স বছর চব্বিশ। ঘটনাস্থল থেকে খানিক দূরে জঙ্গলের মধ্যে থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। নাবালিকা শিশুর মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর