১৩ বছর পর মাঘী পূর্ণিমার শুভ লক্ষ্মীযোগ, ধনসম্পদ আসতে চলেছে ৩ রাশির কাছে, কেরিয়ারে অভূতপূর্ব উন্নতির যোগ

জ্যোতিষশাস্ত্রে মাঘী পূর্ণিমার এক বিশেষ গুরুত্ব রয়েছে। খনার বচনে এই পূর্ণিমার কথা উল্লেখ রয়েছে। এদিন লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়। এদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে শ্রীহরির আশীর্বাদও মেলে। ২৪ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এদিন রয়েছে এক বিশেষ যোগ।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহ মকর রাশিতে অবস্থান করার জেরে তৈরি হবে রুচক যোগ। মাঘ পূর্ণিমায় রুচক যোগ তৈরি হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বছর মাঘী পূর্ণিমায় নানান বিরল যোগের তৈরি হচ্ছে। মঙ্গল ও শুক্রের মিলনের ফলে তৈরি হয়েছে লক্ষ্মী যোগও।

এই সময় ২৪ ফেব্রুয়ারি বুধ ও সূর্য কুম্ভ রাশিতে থাকার কারণে তৈরি হবে বুধাদিত্য রাজযোগও। শুধু তাই-ই নয়, শনি রয়েছে নিজের আদি ত্রিভুজ রাশিতে। ফলে তৈরি হচ্ছে শশ যোগ। মাঘী পূর্ণিমায় এমন নানান বিরলতম যোগ তৈরির হওয়ার কারণে ভাগ্য বদলাতে চলেছে এই ৪ রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

মাঘ পূর্ণিমার চন্দ্রের প্রভাবে সুখের বন্যা বইবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। এই সময় গোপন শত্রুদের থেকে নিরাপদ থাকার চেষ্টা করুন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মাঘ পূর্ণিমার পর শিক্ষাক্ষেত্রে ভালো পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের। বিরল যোগ ও মাঘী পূর্ণিমায় এই রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনও খুব ভালো হতে চলেছে। এই সময় সঙ্গীর থেকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন। মানসিকভাবেও খুব শক্তিশালী থাকবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি

এই সময় শুভ যোগের জেরে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। স্বভাবেও বদল আসবে এই সময়। স্বাস্থ্যেও পরিবর্তন দেখা যাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় ব্যবসায়ীরা অনেক ভাল সুযোগ পাবেন। বেশ লাভবান হবেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles