আম্বানি পুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে কোয়েলকে আগলে অরিজিৎ, শিব-পার্বতী জুটি আখ্যা নেট নাগরিকদের

১-৩ মার্চ তিন দিন ছিল আম্বানি পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠান (Ambani Wedding)। উপস্থিত ছিল প্রায় গোটা বলিউড। ছিলেন নামী ব্যক্তিত্বরাও। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন অরিজিৎ সিং (Arijit Singh)। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের যুগলবন্দিতে মুগ্ধ ছিলেন শ্রোতা-দর্শকরা। অরিজিৎ নিজেও একাধিক গান পারফর্ম করেন।

অনুষ্ঠান ফেরার পথে জামনগরের থেকে বেরোনোর সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে তাঁকে। স্ত্রীর কোমর ধরে অনুষ্ঠান থেকে বের হতে দেখা যায়। সেসময় অরিজিৎ পরেছিলেন ট্রাউজার, টি-শার্টের উপর চাপিয়ে নিয়েছিলেন জ্যাকেট। অন্যদিকে কোয়েল সিং-এর পরনে ছিল জিন্স ও শোয়েটার, চোখে চশমা। ফিরে আসার সময় অনুরাগীদের দিকে হাত নাড়েন অরিজিৎ। পাপারাৎজির ছুড়ে দেন ফ্লাইং কিস।

সকলের সামনে অরিজিৎ অন্য লুকে ধরা পড়েন। কখনও পাড়ার ছেলে, আবার কখনও তাঁর সন্তানের অভিভাবক সাধারণ মানুষের সাথে মিশে ছিনছাম ভাবেই ঘুরতে থাকেন অরিজিৎ। তবে এদিন অরিজিৎ-এর এই ভিডিও মিডিয়া প্রকাশ পেতেই অরিজিতের প্রেমিক ইমেজ খুঁজে পেয়েছে নেটপাড়া। অরিজিৎ এর ফ্যানপেজে উঠে এসেছে সেই মুহূর্তের ছবি, ভিডিও। অনেকবারই নেটপাড়ায় উঠে আসে অরিজিৎ-কোয়েলের সুন্দর মুহূর্ত।

ভালোবাসা জাহির না করলেও স্ত্রী কোয়েলকে সব সময় আগলে রাখেন অরিজিৎ। জিয়াগঞ্জ হোক কিংবা দেশে বা বিদেশে অনুষ্ঠান ছাড়া সবসময়ই স্ত্রীর সঙ্গে দেখা যায় অরিজিৎকে। আম্বানিদের অনুষ্ঠানেও আরও একবার সেই ছবিই উঠে এল। অরিজিৎ-কোয়েলের এই জুটিকে “শিব-পার্বতী” জুটির আখ্যা দিয়েছেন অনেকেই। নাগরিকদের আরো মন্তব্য ফুটে উঠেছে এই জুটির ছবিতে। অরিজিত কোয়েলের জুটির ছবিতে মুগ্ধ নেটপাড়া।

আরও অন্যান্য খবর