টিআরপি তালিকায় আগে পাঁচের মধ্যে জায়গা করে নিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ২০২২-র ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে সূর্য-দীপার কেমিস্ট্রি। সোনা ও রূপার চরিত্রে দুই খুদের উপস্থিতি এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ ধরে রাখে। শোনা যাচ্ছে, বন্ধ হতে বসেছে এই ধারাবাহিক।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক নায়িকা হল দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্য ও স্বস্তিকা ঘোষ ওরফে দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান চরিত্রে আমরা দেখতে পাই এদের। ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি দীপার মরণাপন্ন অবস্থা। তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে।
দীপা কে কি শেষ পর্যন্ত বাঁচাতে পারা যাবে, সেই নিয়েই চলছে ধারাবাহিকের গল্প। এ নিয়ে আগামী ৬ই মার্চ ১ ঘন্টার মহাপর্ব এই ধারাবাহিকের। দেখানো হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত। সম্প্রতি, অনুরাগের ছোঁয়ার মহাপর্ব নিয়ে একটি প্রোমো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দীপার অপারেশন করতে নিয়ে যাচ্ছে সূর্য আর সেই সময় অর্জুন এসে হাজির হয়। শেষ অব্দি দীপার হাত কে ধরবে সূর্য নাকি অর্জুন খোলসা হবে মহা পর্বেই। মহাপর্ব নিয়ে উৎসাহিত দর্শকরা। তবে অর্জুনের প্রবেশ মেনে নিতে পারছেন না। সূর্য দীপার মাঝখানে অর্জুনকে একেবারেই পছন্দ করছেন না দর্শকরা।
অনুরাগের ছোঁয়ার এক দর্শক বলেছেন যে এই ধারাবাহিকের জঘন্যতম পর্ব চলছে। আবার কেউ কেউ বলছে এরম ট্র্যাকের দরকার ছিল এই ধারাবাহিকে। ডিরেক্টরের ওপরও ক্ষিপ্ত দর্শকরা। দীপা সূর্যর মিল দেখতে চাইছেন দর্শকরা। এত কটাক্ষের মাঝে হঠাৎ উঠে গেল নতুন ঘটনা। নাকি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের মুখ থেকে তেমন কিছু জানা যায়নি।
চ্যানেল কর্তৃপক্ষের তরফেও কোন খবর আসেনি এই নিয়ে। আমি সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধ হয়ে যাওয়ার এই খবর। সত্যিই কি তাই। আসল খবরটা কি? আসলে এসব কিছুই না। বন্ধ হচ্ছে না আপনাদের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তার জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শকদের মনে।





