শীতের অনুভূতির ইতি এই সপ্তাহেই! এবার পালা তাপমাত্রা বাড়ার, প্রবল গরমে জেরবার হবে বঙ্গবাসী

মেঘলা দিনে ঠান্ডা হাওয়ায় শুরু হয়েছে সকাল (weather)। তবে রাতের পর থেকেই বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ। সপ্তাহান্তে গরম পড়ার পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর (weather)। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সন্ধে অবধি তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকবে। বিকেলে আবহাওয়া মনোরম থাকবে। রাত বাড়লেই তাপমাত্রার পারদ চড়বে, বাড়বে অস্ততি।

বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া জেলাগুলিতে। বেলা বাড়লেই রোদের তেজে নাজেহাল কলকাতাবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দোলের আগেই তাপমাত্রার পারদ চড়বে। শুক্রবারের পর থেকে রীতিমতো গরম পড়ে যাবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।

বৃষ্টি হবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে, ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তারই প্রভাব পড়বে দার্জিলিংয়ে।

জানা গিয়েছে, অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য কমবে। অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাঞ্জাব, ছত্তীসগড় ও ওড়িশাতে। অন্যদিকে, আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায়।

আরও অন্যান্য খবর