৩০ বছর পর কুম্ভে যুতি মঙ্গল ও শনির, অর্থ-সম্পত্তি বাড়বে ৩ রাশির, ব্যবসায় আসবে সাফল্য, শান্তি বজায় থাকবে জীবনে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মার্চ মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে। আর এও রাশি পরিবর্তনের জেরে সৃষ্টি হতে চলেছে নানান যোগ। যার প্রভাব পড়বে সমস্ত রাশিচক্রের উপরেই। এই যুতির ফলে কোনও রাশির উপর ইতিবাচক প্রভাব পড়বে তো আবার কোনও রাশি নেতিবাচক ফলাফল পাবে।

৩০ বছর পর কুম্ভ রাশিতে একসঙ্গে অবস্থান করতে চলেছে মঙ্গল ও শনি। এর জেরে কুম্ভ রাশিতে তৈরি হবে মঙ্গল ও শনির যুতি। এই যুতির ফলে লাভের মুখ দেখবে ৩ রাশি। অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই ৩ রাশির।

সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-

মকর রাশি

এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য টাকা আর কথাবার্তায় অত্যন্ত শুভ। হঠাৎ করেই এই সময় টাকা আসবে এদের। পরিবারে শান্তি বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। কোথাও কোনও টাকা আটকে থাকলে, তা এই সময় হাতে আসবে। আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা হবে এদের।

বৃষ রাশি

শনি ও মঙ্গলের যুতি খুবই লাভদায়ক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই যুতি ভাগ্যে চমক এনে দেবে এদের। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরির খোঁজ করছেন, তারা এই সময় সুখবর পাবেন। ব্যবসায় সাফল্য আসবে এই সময়। দেশ বিদেশে বেড়াতে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় নতুন আইডিয়ার জেরে আসবে টাকা। এই সময় সঞ্চয়ও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। 

মেষ রাশি

মঙ্গল ও শনির যুতি রোজগারের রাস্তা তৈরি করবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিরতরা এই সময় পেশাগত জীবনে লাভ পাবেন। কর্মস্থলে বেতন বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। আবার প্রমোশন আসার সম্ভাবনা। ব্যবসায়ীদের বিনিয়োগ ভালো হবে এই সময়টায়। কোনও ব্যবসায়িক ডিল পাকা করতে পারেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর