এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu)। পর্ণা-সৃজন-কে প্রথম থেকেই বেশ পছন্দ করেন দর্শকরা। নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিকটি জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক। বরাবরই টিআরপি লিস্টে টপ ৫ এর মধ্যে থাকে এই ধারাবাহিক। তবুও বিভিন্ন কারণে ট্রোলের মুখে পড়তে হয় ধারাবাহিকের এই জুটিকে ।
বৃহস্পতিবার চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করে। প্রকাশ্যে এল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সেই নতুন প্রোমো। প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা। ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, মা হতে চলেছে পর্ণা। এই প্রোমো প্রকাশ হতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রোমো দেখে হাসতে বাধ্য দর্শকরা।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখানো হচ্ছে পর্ণা এবং সৃজন তার ননদ, ভাসুর এবং জা -কে শয়তানদের থেকে উদ্ধার করে আনতে সফল হয়েছে। তাতেই খুশির মহল গোটা পরিবারে। সবাই ফিরে আসায় বাড়িতে সবাই হইচইয়ে মেতে উঠেছে। নাচ গান হৈ হুল্লোড়ে জমে উঠেছে পরিবারের আড্ডা। হঠাৎই সেখানে নাচতে নাচতে অজ্ঞান হয়ে যায় পর্ণা। চিকিৎসক এসে অভিনেত্রীকে দেখে জানান মা হতে চলেছে।সেটা শুনে চমকে ওঠে ‘বাবুর মা’। মনে মনে বলে ওঠে, কবে এত বড় হয়ে গেল বাবু?
এই খবর শুনে গোটা বাড়ি খুশিতে ভরে ওঠে। বাড়ির সবাই ভীষণ খুশি হয়। খুশি হয় সৃজন। কিন্তু সৃজনের মা অর্থাৎ বাবুর মা খুশি হতে পারেননি। তাঁর বক্তব্য ‘আমার ছেলে কবে এত বড় হয়ে গেল?’ এই ডায়লগ শুনেই হেসে খুন দর্শকরা।
অনেক দর্শকদেরই এই নতুন প্রোমো পছন্দ হলেও কটাক্ষ করতে ছাড়েন নি অনেকেই। জি বাংলা তরফে ফুলের মধু সিরিয়ালের প্রোমোর ভিডিও প্রকাশের নীচেই সবাই কমেন্ট করতে থাকে। ধেয়ে আসে কটুক্তি আবার কখনও বা হাসির রোল ওঠে। এক ব্যক্তি লেখেন, ‘আজকাল বাবুরাও বাবা হয়, এবার কী হবে!’
আবার আরেকজন লেখেন, ‘বাবু বউয়ের সঙ্গে ঘুমুতে পারছে অথচ বাবু বাবা হবে এতে অবাক হওয়ার মতো কি আছে মায়ের বুঝলাম না, যত ন্যাকামো।’ তৃতীয়জন লেখেন, ‘অবশেষে বাবুটা মার খপ্পর থেকে বেরিয়ে বাবা হচ্ছে তাহলে।’ কেউ আবার মজা করে লেখেন, ‘এই মাহিলা চায় তার বাবু এখনও তার কোলে উঠে হিসু করুক।’





