নিক-মালতীকে নিয়ে ভারত সফর প্রিয়াঙ্কার, রামলালার আশীর্বাদ পেতে দর্শন করলেন রামমন্দির

১০ দিনের ভারত সফরেএসেছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। প্রবাসে বসবাসে পর থেকে এই হাতের বহু কাজ নিয়েই ভারতে আসেন দেশি গার্ল। এত ব্যস্ততার মাঝে ভারতে এসে এবার তিনি পৌঁছে গেলেন অযোধ্যায় রাম মন্দির দর্শনে। মেয়ে মালতিকে কোলে নিয়ে রামলালার দর্শন সারলেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। রামলালার দর্শন করে মন্দিরের ভিতরে পোজ দিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। যে ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছবিতে দেখা যাচ্ছে রামলালার দর্শনে হলুদ শাড়িতে সেজেছেন প্রিয়াঙ্কা। প্রিন্টেড সাদা কুর্তায় দেশি লুকে জামাই সাজে হাজির নিক। পিচ রঙের সাবেকি পোশাকে মায়ের কোলে একরত্তি মালতি। দুজনের গলায় রামাবলি। কড়া সুরক্ষার মাঝে অযোধ্যা এয়ারপোর্ট থেকে মন্দির চত্বরে পৌঁছান প্রিয়াঙ্কা-নিক। সেখানে তারকা দম্পতিকে দেখতে উপচে পড়ল ভিড়। বিয়ের কাটিয়ে মন্দিরের আমলের দর্শন শেষ করেন তারা।

চলতি বছর জানুয়ারি মাসে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যা পৌঁছে গিয়েছিলেন বলিউডের তারকারা। অমিতাভ বচ্চন,রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটরা হাজির হয়ে ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। সেখানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, চিরঞ্জিবী, রামচরণের মতো তারকারাও।

বোন মীরা চোপড়ার বিয়ের দু-দিন পর গত বৃহস্পতিবার মেয়ে মালতিকে নিয়ে মুম্বইয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। ব্যস্ততায় কাটছে দিন। একাধিক ব্র্যান্ডের ইভেন্ট, ইশা আম্বানির হোলি পার্টিতেও দেখা মিলেছে তাঁর।

সম্প্রতি অস্কার মনোনীত তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর টিমে এক্সকিউটিভ প্রোডিউসার হিসাবে যোগ দেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে আগামিতে ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ার্সের ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে। এছাড়াও জন চেনা ও ইদ্রিশ এলবার সঙ্গে ‘হেডস অফ দ্য স্টেট’-এ দেখা মিলবে প্রিয়াঙ্কার। বলিউডের পর্দায় দীর্ঘদিন দেখা যায়নি অভিনেত্রীকে। প্রিয়াঙ্কা বছর তিনেক আগে বলিউডে কামব্যাক করবেন ভেবেছিলেন “জি লে জারা” ছবি দিয়ে । ২০২১ সালে ফারহান আখতার তিন মেয়ের এই রোড ট্রিপের ছবি ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া-ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা। একের পর এক কারণে পিছিয়েছে ছবির কাজ। প্রোজেক্ট থেকে প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর জল্পনাও শোনা গিয়েছিল সেসময়ে।

ফারহান আখতার জানিয়েছিলেন ডেট নিয়ে সমস্যার জন্যই নাকি বাস্তাবায়িত হয়নি প্রোজেক্ট। সূত্রের খবরে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার নাকি এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি। সৃজনশীল মতভেদের কারণেই সরে দাঁড়ান অভিনেত্রী। দু-দিন আগে ফারহান আখতারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই ফের জল্পনা তৈরি হয়। তবে কি ‘জি লে জারা’র কা শুরুর ইঙ্গিত। সে বিষয়ে মুখ খোলেনি অভিনেত্রী পরিচালক কেউই।

RELATED Articles