করোনা রোধে ঝাঁপিয়ে পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড, এবার দৈনিক এক লক্ষ মাস্ক বানাতে চলেছে তারা

দেশে করোনা ভাইরাস ধীরে ধীরে জাঁকিয়ে বসেছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডাক্তার, নার্স ও বাকি স্বাস্থ্য কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসার কাজে নিয়োজিত করেছেন নিজেদের। এখন দেশের নায়ক-নায়িকা তাঁরাই। তাই এঁদের সুরক্ষায় এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড প্রতিদিন এক লক্ষ ফেস মাস্ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় জামাকাপড়ও বানাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।

ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড করোনা প্রতিরোধে কিছু টেকসই ব্যবস্থা গ্রহণ করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড এর এই লড়াইয়ে সামিল হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন, রিলায়েন্স রিটেল, জিও, রিলায়েন্স লাইফ সাইন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এবং রিলায়েন্স পরিবারের বাকি ছয় লক্ষ সদস্য। মাত্র দুই সপ্তাহের মধ্যে স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বৃহত্তর মুম্বাই পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বাইয়ে সেভেন হিল হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি সেন্টার তৈরি করেছে।

রিলায়েন্স ফাউন্ডেশন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে বিভিন্ন শহরে বিনামূল্যে খাদ্য বিলি করবে।রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড মহারাষ্ট্রের লোধিভালিতে একটি আইসোলেশন সেন্টার বানিয়েছে। রিলায়েন্স লাইফ সাইন্স যেমন টেস্ট কিট বিলি করে সাহায্য করছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে পাঁচ কোটি টাকা দান করেছেন। আপৎকালীন পরিবহণ ব্যবস্থার জন্য বিনামূল্যে পেট্রোল দেবে রিলায়েন্স। দেশের ৭৩৬টি রিলায়েন্স রিটেল স্টোর অত্যাবশ্যকীয় পণ্যের যোগান দেবে, অযথা আগে থেকে ঘরে জিনিস জমিয়ে বাকি লোকেদের অসুবিধা না ঘটাতে।

RELATED Articles

Leave a Comment