বৈদিক পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় হিন্দু নববর্ষ। এই বছর আগামী ৯ এপ্রিল থেকে বিক্রম সংবত ২০৮১ শুরু হবে। বাংলা নববর্ষের সঙ্গে হিন্দু নববর্ষের কয়েক দিনের পার্থক্য থাকে। বাংলা নববর্ষ শুরু হয় ১লা বৈশাখ, অর্থাত্ ইংরেজি ক্যালেন্ডারের ১৪ বা ১৫ এপ্রিল থেকে।
এই বছর হিন্দু নববর্ষ, অর্থাত্ বিক্রম সংবত ২০৮১ দারুণ শুভ যোগে শুরু হতে চলেছে। ৩০ বছর পর রাজযোগে শুরু হবে হিন্দু নতুন বছর। বিক্রম সংবত ২০৮১-র প্রথম দিন, অর্থাত্ ৯ এপ্রিল থাকবে অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শশ রাজযোগ। সারা বছর শনি ও মঙ্গলের প্রভাব লক্ষ্য করা যাবে। এর ফলে উপকৃত হবে ৩ রাশি।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
নতুন হিন্দু বছরে একাধিক শুভ ও লাভজনক প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার জীবনে সুখ ও সাফল্য বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ বাড়ালে তা আপনার জন্য লাভজনক হবে। এই সময় উপার্জন বাড়বে এবং অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে আপনার সামনে। কারোর সঙ্গে পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে পারেন।
বৃষ রাশি
বিক্রম সংবত ২০৮১ দারুণ লাভজনক হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ আছে। এই সময় আপনি কেরিয়ারে উন্নতি করার বড় সুযোগ পাবেন। অফিসে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন বছরে উপার্জন বেশ খানিকটা বৃদ্ধি পাবে আপনার। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী হবে। আগের নেওয়া ঋণ এই সময় শোধ করতে পারবেন।
ধনু রাশি
হিন্দু নববর্ষে একাধিক শুভ যোগের ফল লাভ করবেন ধনু রাশির জাতকরা। এই সময় আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। এমনকি সবথেকে কঠিন কাজও আপনি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আর্থিক লাভের সুযোগ আসবে ধনু রাশির জাতকদের সামনে। কোনও রকম আর্থিক সংকট থাকবে না এই সময়।





