দোলের আগেই শহর ছেড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । কলকাতা থেকে দূরে বৃন্দাবনে দোল উৎসব পালন করতে পৌঁছেছেন তিনি। দোলের সময় রঙিন মেজাজে অভিনেত্রী। তার সাথে দোল কাটাতে ভিন রাজ্যে গিয়েছেন তার বাবা-মা। জানা গিয়েছে শুক্রবারেই বৃন্দাবনে পাড়ি দিয়েছে এই টলিউড অভিনেত্রী (Mimi Chakraborty)। এ রাজ্যে দোল ২৫ শে মার্চ, সোমবার। তার আগেই আগাম দোল উদযাপনে রংয়ের খেলায় মেতে উঠলেন মিমি।
এই বছরের শুরুতে বেনারস ভ্রমণ দিয়ে শুরু করেছিলেন বছরটা। সেখানে গঙ্গা আরতি ঘাট মন্দিরে মন্দিরে ঘুরতে দেখা গেছিল তাকে। এবার দোলের আগে বৃন্দাবনের হোলিতে মাতলেন মিমি চক্রবর্তী। বৃন্দাবনের অলিতে গলিতে ঢুঁ মারতে দেখা গেছে তাকে। বৃন্দাবনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কখনো গঙ্গায় প্রদীপ ভাসিয়ে মনস্কামনা জানাতে দেখা গেল অভিনেত্রীকে, আবার কখনো রাধে রাধে ধ্বনিতে কৃষ্ণ নামে মগ্ন হলেন মিমি।
সোশ্যাল মিডিয়ায় মিমিকে দেখা গেল হলুদ উত্তরীয় গলায় বৃন্দাবনের রাস্তায়। বৃন্দাবনে ললাট দুই গালে আবিরে লেখা রাধে রাধে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নামে মজেছেন মিমি চক্রবর্তী। এমনকি সবুজ লাল রঙে নিজেকে রাঙিয়েছেন মিমি চক্রবর্তী। বৃন্দাবন থেকেই তার অনুরাগীদের দোল উৎসবের শুভেচ্ছা জানান। এ তো গেল বৃন্দাবনে মিমির আধ্যাত্বিক দিক।
সেখানে গিয়ে চোরের পাল্লাতেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। যে সে চোর নয়! বড় চোর বাঁদর। সে চোর রোদচশমা নিয়ে পালিয়ে গেছিল। আর অভিনেত্রী ছুটছেন তার সানগ্লাস উদ্ধারে। এমন মজার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা ভিডিওতে হাসির রোল উঠেছে। লিখেছেন যে তার প্রিয় সানগ্লাস নিয়ে পালিয়েছে এই বাঁদর চোর। সেসবের মাঝেই হোলির আমেজে মেতেছেন মিমি চক্রবর্তী। তার শসার বৃন্দাবনের ছবি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে চুটিয়ে মজা করছেন হোলিতে।
বৃন্দাবনে পৌঁছে অভিনেত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন যাতে লেখা ছিল, ‘রাধে, রাধে, “ভালোবাসা আর এই ভয়ের দেশে আমার জন্য হোলি একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল।” এই লেখার সাথে হার্ট ইমোজি জুড়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
এখন পুরোদস্তুর অভিনেত্রী তিনি। কিছুদিন আগেই সংসদ পদত্যাগ করেছেন। তারপর থেকে রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাকে। শীঘ্রই বাংলাদেশের একটি ছবিতে কাজ করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। জানা গেছে ছবিটির নাম তুফান।






