চলতি বছরের হোলির দিন পড়েছে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার শুভ তিথিতে চন্দ্রগ্রহণের প্রভাব নিয়ে জ্যোতিষগণনা চলছে। চলতি বছরে ২৫ মার্চ পড়ছে চন্দ্রগ্রহণ। চলতি বছরে চন্দ্রগ্রহণ আংশিক হবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাব বেশ কিছু রাশিতে পড়তে পারে।
২৫ মার্চ সকাল ১০ টা ৪০ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। আর তা চলবে দুপুর ৩টে ০১ মিনিট পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ যেহেতু দোল পূর্ণিমার দিন হতে চলেছে, তাই সেই দিনের শুভাশুভ নিয়ে রয়েছে নান প্রশ্ন। তবে কিছু রাশি রয়েছে, যারা এই চন্দ্রগ্রহণের ফলে শুভ ফল পেতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
নতুন বাড়ি ঘর কিনতে পারেন। চন্দ্রগ্রহণ আপনাকে বিশেষ লাভ দেবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সম্পত্তি বহুগুণে বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। কিনতে পারেন বাহন। দাম্পত্য জীবন আগের চেয়ে ভালোর দিকে যাবে।
মিথুন রাশি
আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। ব্যক্তিগত জীবন আগের থেকে অনেক বেশি ভালো হবে। মা লক্ষ্মীর কৃপা আপনাকে অনেক বেশি ভালো সময় এনে দেবে। খরচা কমবে। পরীক্ষার্থীদের লাভ।
বৃশ্চিক রাশি
প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিপুল লাভ পেতে থাকবেন। পরীক্ষার ফলাফল আপনার পক্ষে আসতে শুরু করবে। নতুন গাড়ি কিনতে পারেন। ব্যবসায় মনের মতো সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
কন্যা রাশি
চন্দ্রগ্রহণের ফলে ধনধান্যে সংসার ফুলেফেঁপে উঠবে। মা লক্ষ্মীর কৃপায় অপার সাফল্য পাবেন। চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় দ্বিগুণ লাভ হবে। পদোন্নতির যোগ রয়েছে। জমি কিনতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।






