বসন্তের ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে মার্চের শেষে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তবে এখনই কাটেনি বৃষ্টির (rain) মেঘ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির পরিমাণ বেশি। বৃষ্টির (rain) সাথে বইবে ঝোড়ো হাওয়া।
সোমবার দোলের দিন সকালে ঝলমলে রোদ থাকলেও বিকেল থেকেই আকাশ কালো করে মেঘ জমতে থাকে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল অল্প তবে হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত। অপরদিকে উত্তরবঙ্গে সকাল থেকেই দমকা হওয়ার সাথে চলেছে বৃষ্টি (rain)।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির (rain) পূর্বভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ। এরপর আর বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু এদিন নয় সপ্তাহ ধরে জারি থাকবে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ জুড়ে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। আবার বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জায়গায় বৃষ্টির (rain) সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে মঙ্গলবার এর পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, তার সাথে বাড়বে অস্বস্তি।





